| কবিতা | বিধাতার পদে চাও স্বর্গ? (অণু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৫ মে, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | অন্যান্য |
আমরণ রুখে ভুখ
নিভৃতে ভুলে দুখ
আহরণে চিরসুখ
বিধাতার পদে চাও স্বর্গ?
দু’ক্ষণের প্রণিপাতে
স্বার্থের কষাঘাতে
মোহ মায়া হাতড়াতে
আপনারে বানিও না খড়গ!