কবিতা বল তো ভোলা!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৮ মে, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

বাকুম বাকুম ডাক শুনে তুই
দৃষ্টি ছুঁড়ে আবডালে,
হস্ত রেখে ডান গালে,
বল তো ভোলা ক্যান ভাবিস আজ
কাল কি আছে কার ভালে?

ফুটবে যে তার অপেক্ষাতে
চিত্ত হলেও কোণঠাসা,
সুবাস পেতে বেশ খাসা,
জানিস নে রোজ সবাই সঁপে
কলির সারে প্রত্যাশা?

নাড়লি শুনেই দন্তমূল!
ভাব তো টেনে পক্ক চুল!

হয় যে কুসুম পাপড়ি হারা
হোক সে কুলে খানদানী,
তার তরে কেউ সখ্য যাচে
কিংবা কিনে ফুলদানী?

বৃষ্টি যতোই ছড়াক তান,
সখ করে হোক আষাঢ় বিনে
ব্যাঙ কি সাধে অর্গান?

guest
0 Comments
Newest
Oldest Most Voted