| কবিতা | বলে দেবো! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৩ অক্টোবর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
যাবো না আশায় আর কাঁদলেও শিশিরের দানা
প্রভাতি সূর্যের সাথে সম্পর্কের
সেই চেনা ভিত করে ছিন্ন,
বর্ণিল ক্ষেতের ধারে প্রজাপতি হোক তালকানা
দ্বিধাহীনে বলে দেবো গোধূলিকে
কুয়াশা করেছে পথ ভিন্ন!