কবিতা দুইটা আমার মা!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৯ নভেম্বর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

দুইটা আমার মা!

এক মা থাকে ওই গগনে
চন্দ্র তারার সাজে,
সুর এনে দেয় আরেক মা এই
তার ছেঁড়া এস্রাজে।

দুঃখ সুখে গান যাচে আজ
সবুজ শ্যামল গাঁ,
সংশয়ে নয় সবাই মেনো
দুইটা আমার মা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted