| কবিতা | দুঃখ সুখের খেলায় (ছড়াক্কা ছন্দ) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৬ জানুয়ারী, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
’সুখের বুকে দুখের আছে ঘাম’
সত্য এ বাক সবাই জানে
কও তো তবু ক’জন মানে?
যে বলে ভাই আমি ভাবি
সেও কি করে স্বচ্ছ দাবী,
’দুঃখ বিনে হয় না সুখের দাম’?
দিনের শেষে আসেই নেমে রাতি,
নয় এ কোন আজব খেলা
রোদ ছায়াতেই গড়ে বেলা,
বুঝেও কেনো ধৈর্য কাঁদে
কিংবা মনন বেড়ায় চাঁদে,
দুঃখ সুখের দেখলে চড়ুইভাতি?