| কবিতা | দানেই বাঁচে প্রাণ |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৯ জানুয়ারী, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
উজার করে ঢেলে বুকের আশা,
কয় না তবু মেঘের ধারা
কে প্রকৃত চাষা,
কৃতজ্ঞতায় বীথি,
গায় জেনেও হিম ছায়ে রোজ
তারই সুনাম গীতি।
নিশির বুকে একলা জেগে চান,
সেও করে তার সুখের ছটা
পরের তরে দান।
প্রেম পিয়াসী যতো,
বিশ্বাসে তাই মুখ বুজে সয়
দিনের দেয়া ক্ষত।
বুঝে যে কেউ মাগনা খেয়ে ভাঙ,
ভাবলে বসে ‘আমিই কালের
সুর সু’ বাহী গাঙ’,
ঘোর গেলে শেষ খাদে,
থাকবে কি তার স্বপ্ন বেঁচে
বিরান গৃহের ছাদে?