কবিতা থাকবে তো কাল? (ট্রায়োলেট)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৭ জানুয়ারী, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

লক্ষ লোকের খাবার হেসে কাড়ছে জেনেও রোজ,
তবু কেন ছাড়ছো না ভাই ক্ষণিক ওদের পিছু?
বরং দেখি পেট টিপে তো যেচেই রাখো খোঁজ,
লক্ষ লোকের খাবার হেসে কাড়ছে জেনেও রোজ!
আজ যদি দাও এমনি ভাবে করতে ওদের ভোজ,
থাকবে তো কাল তোমার ভাঁড়ে নিজের তরে কিছু?
লক্ষ লোকের খাবার হেসে কাড়ছে জেনেও রোজ,
তবু কেন ছাড়ছো না ভাই ক্ষণিক ওদের পিছু?

guest
0 Comments
Newest
Oldest Most Voted