কবিতা তেলের দর (ব্যঙ্গ)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৬ আগষ্ট, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

ক্যান ছুঁড়ো দোষ চক্র হারে
বাড়লে তেলের দাম,
ঘর বাহিরে তেল ছাড়া আজ
হয় কি কোন কাম?
চলছে গাড়ি? তেল এনে দাও,
রাঁধছে ছালুন? তেল দিয়ে তাও,
বলছো জেনেই ফ্রিতে পড়ে বেল?
বন্ধু স্বজন যার যা আছে
পাশে তুফান মেল,
কও তো দেখায় তেল বিনে কে
ভানুমতির খেল?

এই যে ও ভাই ফাইল হাতে!
’নেই দু’ চোখে ঘুম’,
নীল দু’টো গাল ঘুরছো পিছে!
’দেয়নি গুরু চুম’,
খুঁজছো শুনেই সংসারী খেই?
ভাবছো গাড়ির সিট খালি নেই?
আর দেরী ক্যান, দাও তো টাকেই তেল!
ওই দ্যাখো ভাই হাসছে ঘুরে
পাচ্ছো না আর ফেল?

এমনি সাজে রয় জেগে যার ধর,
চাইলে কি তার নিম্নে থাকে দর!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted