| কবিতা | তেঁতুল গাছে বকের ছানা |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২১ নভেম্বর, ২০২১ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
চড়বে বলে তেঁতুল গাছে
ফের করে আবদার,
জেদ ধরেছে দুষ্টু খোকা
মুখ করে আজ ভার।
মা ডেকে কন ঝুল না বেটা
নীচু আমের ডালে,
যেথায় বসে টুনটুনি গায়
রোজ সুখে সকালে!
বেশ তো উঁচু তেঁতুল শাখা
ঝুলছে যেন ব্যাঙ,
ওখান থেকে পড়লে কি তোর
আস্ত রবে ঠ্যাং?
বাপ তারে কয় বলতো খোকা
করছে মা তোর না না,
শুনবি না তুই মানা!
বাবার কাছে চুপটি এসে
বললো খোকা মুচকি হেসে
ক্যান বুঝো না তেঁতুল গাছে
ঘুরছে বকের ছানা!!