কবিতা তুমি কি গো আমার কবিতা! (অ্যাক্রোস্টিক পয়েম)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৯ মে, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
4/5 - (1 vote)

তুমি কি আমার বুকে কবিতার সুর?
মিছে কুহকের গীতি না-কি সুমধুর?

কি জানি কি ভেবে মরি! হলে সবই ভুল,
গোপনে গোপীর বাগে কেন ফুটে ফুল?

আরশি নগরে রোজ উঠে যে সিতারা,
মানো কি দু’চোখের তার তোমারই ইশারা?

রজনীর শেষে এসে সোনা ঝরা রবি,
কচির কাঁপনে আঁকে সেও একই ছবি!

বিদিশা তবে কি চির তোমাতেই ঋণী,
তাপিত কাঁকন যদি বাজে রিনিঝিনি?

guest
0 Comments
Newest
Oldest Most Voted