| কবিতা | তাল নিবে কে তাল! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৬ সেপ্টেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
’তাল নিবে কে তাল
ভাদ্র মাসের তাল,
এই তো পাওয়া এক্কেবারে
সদ্য পাকা মাল!’
বুঝছি খাবি ঝারি –
ওই ব্যাটা তুই আনলি কুমির
খাল না কেটেই বাড়ি?
বল কে দিবে গুড় বা চিনি
ঝুন পাকা নারকেল!
তুই কি দিবি দুধ দু’ লিটার
সুরেশ ঘানির তেল?
হাঁকিস তবু থাম মাথে তোর
ভাঙছি পচা বেল!
কও কি চাচা! পাত না মেলে
যতোই চালো গুটি,
না যদি পাই চাচির দেখা
চাইতে পারি ছুটি?
ফের দিলি মন ছেঁচে!
ধর দু’ টাকা তালটা দেখেই
দিলাম তোরে যেচে।
ফুট তবু বাপ থাকতে দে না
একটু সুখে বেঁচে!’