| কবিতা | তবু বলতে হয়! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০১ জুলাই, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
জন্ম থেকেই জ্বলছি রে ভাই
এই জ্বলার কি শেষ আছে!
ধাপ তো হলো সেদিন শুরু
দাদীর ঘরের সেই পাছে।
স্কুল কলেজে খেয়ে গুঁতো
সাজলো এ মন কালের ভূতো,
কর্মে দু’পা রেখেই তবু
উঠতে হলো তালগাছে।
সব সয়ে আজ বলছি না কি
বেশ তো আছি ভাত মাছে!!