| কবিতা | জেনে রেখো! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৭ জুলাই, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
নিজেকে সাজাতে রঙ করা মোতি
যা কিছু করবে অবলার ক্ষতি
ছেঁড়া ক’টা সুখ লাভের আশায়
পুষে ভবঘুরে শোক,
নাও পেলে ফল ধরণীতে কিছু
জেনে রেখো নয় এ কথাটি মিছু
’শেষ বিচারের আসনে বিধাতা
উত্তম বিচারক।’