| কবিতা | জীবন না হলে পরের তরে |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৯ নভেম্বর, ২০২১ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
মানুষ খুশি না হলে মানুষের জন্য,
জীবন কি করে হয় সার্থক ধন্য?
বরং স্বার্থে মাতি
মন হবে মান ঘাতী
জনমটা করে দিতে বাজারের পণ্য!
চেনা কি যাবে গো তাতে সভ্য কে বন্য?
লালসা সাজলে শেষে ছলে-বলে বুদ্ধ,
বিবেক দাসের গড়ে হবে চিররুদ্ধ!!