| কবিতা | ছড়াক্কা (অবলা ধারা) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৩ অক্টোবর, ২০২১ইং। |
| লিখার স্থান | খরসতি, আত্রাই, নওগাঁ। |
বন্ধু আমার ওপাড় বাগে গুনগুনিয়ে গায়,
যায় কি বুঝা কোন শখে সে
সুর যদি ধায় দূর অক্লেশে!
আমি ভেবে এপাড় কাঁদি
অশ্রুজল আজ বড্ড চাঁদি,
মাঝে তবু প্রেম যমুনা আশায় বয়ে যায়!