কবিতা চেয়েছি গো শুধু!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ৩১ আগষ্ট, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

চাইনি গো আমি ঝলমলে খ্যাতি
চাইনি কখনো পেতে বৈভবী কুল,
চেয়েছি শুধু এ জীবনের বাগে
ফুটুক একটা চির অমলিন ফুল।

চষবো না যবে কাব্যের ভাষা
থাকবো না যবে বেঁচে এই চরাচরে,
ছড়াবে যে তবু সুরেলা সুবাস
নিশি-দিন জেগে মানুষেরে সমাদরে।

যেখানেই থাকি বলবো খুশিতে আমি,
দিতে পারে কেউ এতো ভালোবাসা
বিনে অন্তর্যামী!

guest
0 Comments
Newest
Oldest Most Voted