| কবিতা | চলছে জীবন! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৮ ফেব্রুয়ারী, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
লাত্থি দিলে কেউ আমাকে
দিচ্ছি আমি তার পাছায়,
ধাক্কা দিলে বলছি রেগে
আজকে তোরে কে বাঁচায়।
এই কি জীবন! রাত্রে দাবি
সকাল হলেই ভাঙছি চাবি
এমনি ভাবেই চলছে জীবন
ধড়ফড়িয়ে রোজ খাঁচায়।
অবসরে? ঢের ভাবি তাই
আড়াল থেকে কে নাচায়!