কবিতা চকোরের মতো ভাব (ট্রায়োলেট)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৫ এপ্রিল, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

মনটা কারো যায় যদি ভাব চকোর সেজে চষি,
আর তা দেখে নাও দিলে তার সুজন জেগে সাড়া,
রাত এলে সেই উঠবে মেতে সখ্যে তবু শশী,
মনটা কারো যায় যদি ভাব চকোর সেজে চষি।
বুঝে যদি আবডালে রয় হুতোম সেও বসি,
তার মনে প্রেম গড়বে জেনো বলগা ছেঁড়া তাড়া।
মনটা কারো যায় যদি ভাব চকোর সেজে চষি,
আর তা দেখে নাও দিলে তার সুজন জেগে সাড়া।

guest
0 Comments
Newest
Oldest Most Voted