কবিতা খুঁজে ফিরি আপনারে
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৭ মে, ২০২৩ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় জীবনমুখী, বিরহ, রূপক
Review This Poem

আহত স্বপন যতো ভোরে ও দ্বিপ্রহরে
শালিকের পাখে এঁকে,
ব্যথিত ব্যাকুল কথা বলাকারে বলি
গোধূলিতে ডেকে ডেকে।

দেখেও কি বুঝে সাঁঝ বেদনা অতল
ভেবে অকূলের তরী!
জোরালো ঝিঁঝির ডাকে গড়ে এ’ পাঁজরে
ঘুটঘুটে বিভাবরী।

বিবশ মননে শেষে ঘুমিয়েই পড়ি
খেদে নিশুতির দ্বারে,
এমনি করেই রোজ পরমায়ু ক্ষয়ে
খুঁজে ফিরি আপনারে।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
এম এম মিজান বোরহানি
3 years ago

অনেক ভালো লাগলো দারুণ লিখেছেন। ভালো থাকুন সবসময় প্রিয় কবি এখানেও