| কবিতা | খুঁজবে না জানি! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৪ নভেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
সযতনে গড়া ছোট এক নীড়ে পাশাপাশি দু’টি পাখি,
ভালোবাসা সে তো জনমের ধন সুধা সুরে মাখামাখি।
অদূরে গেলেও হানা দিবে স্মৃতি ক্ষয়ে ক্ষয়ে নিরজনে,
তবু তুমি মোরে খুঁজবে না জানি নীরদের আলাপনে।