| কবিতা | খাঁটি সুখের সার |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৬ আগষ্ট, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
যতোই কথা কও না তুমি
বুঝে খুঁটিনাটি,
মা হারালে জীবনটা হয়
বারো আনাই মাটি।
রয় যে বাকী চার আনা দর
বইতো ওরাও বাত কালা জ্বর,
রোজ না যদি মায়ের স্মৃতিই
সাজতো জিয়নকাঠি –
কে বলে ভাই হতেই পারে
মা বিনে সুখ খাঁটি??