কবিতা ক্যামনে?
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৯ নভেম্বর, ২০২১ইং।
উৎসর্গ শুভ্র কেতকীর প্রতি।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

মাঝে গড়া ক্ষণস্থায়ী ছোট্ট আলোর গড়,
তুমি ঘুমে এক পাশে তার আঁধার করে ঘর।
অন্য পাশে আমি বসি
ভাবছি জেগে হিসাব কষি
কাছে রেখেও খুব সহজে ক্যামনে করায় পর,
মাঝে গড়া ক্ষণস্থায়ী ছোট্ট আলোর গড়?

আগে যখন শূন্যে যেতে চিল বা সেজে বাজ,
কাড়তো তবু তোমার পরশ এলেই কলির সাঁঝ।
জেনেও এখন দু’হাত দূরে
নিঃসঙ্গতা বক্ষে ঘুরে
মন ভাবে তাই ক্যামনে হরে চোখ রেখে নজর,
মাঝে গড়া ক্ষণস্থায়ী ছোট্ট আলোর গড়?

guest
0 Comments
Newest
Oldest Most Voted