কবিতা ক্যামনে বলো ডাকি! (গীতিকাব্য)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৫ অক্টোবর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

দয়াল তোমায় ক্যামনে বলো ডাকি!
অধম বলে সুর যে আমায়
কবেই দিছে ফাঁকি –
দয়াল তোমায় ক্যামনে বলো ডাকি!

জ্ঞানহীনা এই বদ্ধ ঘরের
নেই গো বলে দোর,
ভাবতে গেলেই তোমার কথা
বাড়ে আঁধার ঘোর!
অবুঝ পাখি খাঁচার গায়ে
বুঝি না ক্যান দেয় ঝাঁকি –
দয়াল তোমায় ক্যামনে বলো ডাকি!

ব্যাকুল তৃষায় মনটা করে
কতোই গো প্যান প্যান,
করলে না দান বুঝে তুমি
একটুখানি জ্ঞান!
ভর দিনমান ভেবেই মরি
এই বুঝি প্রাণ দেয় ফাঁকি –
দয়াল তোমায় ক্যামনে বলো ডাকি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted