কবিতা ক্যামনে দেখবো মদীনা! (গীতিকাব্য)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৩ মে, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
4.5/5 - (2 votes)

আর কতকাল সইবো দয়াল
জান যে আমার পাখি না –
ক্যামনে তবে দেখবো সোনার মদীনা!

মনের স্বপন নববীতে
ফজর আদায় করে,
দ্বীনের নবীর রওজা আমি
দেখবো পরাণ ভরে।
ব্যাকুল আঁখির দৃষ্টি কাঁদে
জান যে আমার নদী না –
ক্যামনে তবে দেখবো সোনার মদীনা!

বাকীর পথে ঘুরবো ভেবে
আছর নামাজ শেষে,
দরুদ সপি আশার দোরে
নম্র সেবীর বেশে।
বুকের পিরিত গুমড়ে মরে
জান যে আমার বারীদ না –
ক্যামনে তবে দেখবো সোনার মদীনা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted