| কবিতা | কোথায় চলেছো! (ট্রায়োলেট) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৫ ডিসেম্বর, ২০২১ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
কোথায় চলেছো তুমি ওহে মনু মাঝি?
জানো কি পৌঁছতে সেথা কতো পথ বাঁকি?
সুরুজ যে পাটে যেতে হয়নি অরাজি?
কোথায় চলেছো তুমি ওহে মনু মাঝি?
কেন হে ধরতে চাও ঘোরে তবু বাজী?
কভু কি পারবে দিতে লহরীরে ফাঁকি?
কোথায় চলেছো তুমি ওহে মনু মাঝি?
জানো কি পৌঁছতে সেথা কতো পথ বাঁকি?