কবিতা কেঁদো না শালিক তুমি!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০২ মার্চ, ২০২৩ই।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় বিরহ
4/5 - (1 vote)

কেঁদো না শালিক তুমি হিজলের ডালে
গোধূলি বেলার এই ধারে,
তোমার মায়াবী চোখে দেখলে গো পানি
খুব বেশী মনে পড়ে তারে!

স্মৃতির ভেলায় উড়ে সোনালি সে’ চিল
বুকে নিয়ে দগদগে ক্ষত,
পাঁজরে ডুকরে উঠে ব্যথাহত আশা
ডানা ভাঙা ডাহুকের মতো!

জমলে ব্যাকুলে মেঘ নীলিমার দেশে
জলধির বুকে জাগে সাড়া,
আমি তো মানুষ বলো নেই কি এ’ দেহে
তৃষিত লহুর চির ধারা?

guest
0 Comments
Newest
Oldest Most Voted