| কবিতা | কাঁদে কেন কুণ্ডলা! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৯ আগষ্ট, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
কুণ্ঠিত কাক করুণ কণ্ঠে
কয় কোকিলের কাছে,
কালির কালো কি কুচকুচে কালো
কালিনীর ক্যানভাসে?
কানে কানে কয় কালের কোকিল
কিঞ্চিত কম কালা,
ক্রোধে কয় কাক কমিনের কাজে
কেন কাঁদে কুণ্ডলা?