কবিতা কবিগুরুর খোঁজে
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৩ জুলাই, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

গতকাল পতিসর নেমেছি গো যেই,
দেখি আছে ঘাট-বাট তালগাছ নেই।
কোথা সে খেলার মাঠ দোকানের সারি!
তবে বেশ ছিমছাম গুরুজীর বাড়ি।

কিঞ্চিতও নেই জেগে দেয়ালের ক্ষত,
ফটকে সিংহ দু’টি পাহারায় রত।
পাশে যে পুকুর ছিলো ঘোলা কাদা জলে,
আজ বুকে খেলা করে মৎসরা দলে।

পাশেই গুরুজী দেখি বসে আছে টুলে,
বাতাস দিতেছে তারে হরতকি দুলে।
দেবদারু গাছে বসে গেয়ে ক’টা পাখি,
ব্যস্ত নড়াতে বুঝি উদাসী দু’আঁখি।

যতনে হলাম গিয়ে পাশে তার খাড়া,
দিলো কি আমার তরে ক্ষণকাল সাড়া!
কোথা সে দৃষ্টি গেছে করে দেখি তাক,
ব্যাকুলে গাঁথছে সে যে নাগরের বাঁক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted