কবিতা কদম্ব ফুলের হাসি
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৬ মে, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

বৃষ্টিস্নাত আষাঢ়ের বৈকাল পেলেই
নদীর কিনারা ঘেঁসে ধেয়ে চলে
দলছুট অম্বুদ সেজে ব্যাকুল এ মন,
নিভৃতে ছড়াতে চায় যতনে সোহাগে
ছায়া ঘেরা স্বপ্নময় চেনা এক গ্রামে
অতল পিয়াসী তার আছে যতো অস্ফুট অনুরণন।
লোক-চক্ষুর আড়ালে জাগাতে সে ঘাটে
রঙিলা নায়ের প্রাণ,
গলুইয়ের প্রান্তে বসে গাইতে চায়
ব্যাকুল দোলনে একা গলা ছেড়ে ভাটিয়ালী গান।
সখ্যতা বাড়াতে চায় পাখিদের সাথে
পূবাল বাতাস এনে দোলা দিয়ে থেকে পাশাপাশি,
সোঁদা গন্ধ মাখা কোন উঠোন বাতায়
যদি দ্যাখে আজও আছে পথ চেয়ে অপেক্ষায় সেই
’কদম্ব ফুলের হাসি’।

guest
0 Comments
Newest
Oldest Most Voted