কবিতা ও সখী রে! (গীতিকাব্য)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৯ এপ্রিল, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

নিশীথে দু’চোখে নামে ঢল!
ও সখী রে,
নিশীথে দু’চোখে নামে ঢল!
জ্বলন্ত শত স্মৃতি
সাজায় বিরহী গীতি
বুঝে তা জোনাকী করে ছল।
ও সখী রে,
নিশীথে দু’চোখে নামে ঢল!

জ্যোৎস্নার ধারে যদি খুঁজি তোর মুখ,
কাতরে বিহগী ডাকে কেড়ে ক্ষীণ সুখ।
নিতে এ আঁজলা আয়ু
ট্যারা চোখে ঘুরে বায়ু
অদূরে মেঘেরা গড়ে দল।
ও সখী রে,
নিশীথে দু’চোখে নামে ঢল!

শ্যামলা নদীর ঢালে যদি গিয়ে বসি,
ব্যাকুলে তারারা বাঁধে এ হৃদয় কষি।
ছন্দিত ঢেউ উঠে
ভীরু আশা নেয় লুটে
সর্পিল স্রোত ধরে গল।
ও সখী রে,
নিশীথে দু’চোখে নামে ঢল!

guest
0 Comments
Newest
Oldest Most Voted