কবিতা এ কি ঘনঘোর!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৫ মার্চ, ২০২৩ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় জীবনমুখী, বিরহ, রূপক
Review This Poem

হয়েছে হলুদ ঘাস বাঁ পাঁজরে ম্লান
ঝলকে পড়ে না আর সোহাগিনী যমুনার জল,
খুঁজতে গেলেও ভেজা নীলিমার আঁখি
হিঙ্গুল মেঘেরা করে ধেয়ে এসে আশারে কতল!

দখিনা সমীর ফেলে জ্বালাময়ী শ্বাস
ব্যাকুলে চলেছে রচে ক্ষণে ক্ষণে সাহারার ভূম,
বসে আমি ভাবি একা বেদনার চরে
আজ কি মেনেছে শুক সূরুজেরে পরমা কুটুম?

guest
0 Comments
Newest
Oldest Most Voted