কবিতা একটি ফুলের হাসি
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৪ নভেম্বর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

দাও গো বিধি একটি ফুলের হাসি!
যার ঘ্রাণে সব হিংসা বিভেদ
হবেই পরবাসী।
গাইবে পাখি গীত,
দেখবে গো-ছাগ অবাক চোখে
চৈতি ধুলোর ভিত।

সুজন বেশে পেয়ে মেঘের সাড়া,
থাকবে মেতে মৌসুমী বায়
কাঞ্চা নদীর ধারা।
আশায় বেঁধে প্রাণ,
চষবে মানুষ যার তরেই রোজ
শ্যামল বাটের গান।

guest
0 Comments
Newest
Oldest Most Voted