| কবিতা | একটি কবিতার জন্য |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৯ সেপ্টেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
শব্দ চাষী নইকো আমি
কেউ ভেবো না ছন্দের কারিগর,
তবু আমার মনের মাঝে কাব্য ঘুরে
পেতে আপন দর।
বাঞ্ছাগুলো যত্ন করে ঢেলে রেখে
শূন্য ধানের গোলায়,
আরাম-আয়েশ সব সঁপেছি সজ্ঞানে তাই
বর্গা চাষীর তপ্ত হালের ফলায়।
কালশিটে কাঁধ টানছি সয়ে কলুর ঘানি
রোজ দেখে সবিতা,
যাক না জনম থাকবো খুশি যদি পারি
অবশেষে
লিখতে সে’ কবিতা।