কবিতা আষাঢ়ের ঘনঘোর
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৭ জুন, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

দামাল ছেলের দল
ছুটে করে কোলাহল
ছলো ছলো নীলিমার দৃষ্টি,
মৃদু বায়ে কাঁপে গাছ
দাদু বলে ফেলে শ্বাস
এই বুঝি নেমে আসে বৃষ্টি!

বাড়ি চেয়ে ফিরে ফিরে
কদম্ব ফুল ছিঁড়ে
ছোটু-মোটু গানে ছুঁড়ে শর্ত,
মুখে নিয়ে তাজা ঘাস
ছাগ ভাবে কেন হাঁস
কাঁদা জলে ঘোলা করে গর্ত!

পা দু’টিতে সঁপে গতি
রাখালের ভীরু মতি
খুুঁজে কোথা গরু ডাকে হাম্বা,
নির্বাক তারে বসে
কাক জপে আফসোসে
’বলো বিধি রবে কি এ খাম্বা!’

guest
0 Comments
Newest
Oldest Most Voted