| কবিতা | আর রেখো না! (গীতিকাব্য) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৯ নভেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
রাগ করো না লক্ষ্মী সোনা
এনে দিবো দুল –
আর রেখো না আলগা তোমার চুল!
দেখলে দীঘল চুলের হাসি
ভুলে বুকের ধারা,
চায় না দিতে ঢেউয়ের তালে
ক্ষণিক নদী সাড়া।
ব্যাকুল হয়েই আছড়ে পড়ে
হিজল শাখের ফুল –
আর রেখো না আলগা তোমার চুল!
হাওয়ার সাথে রেশমী চুলের
দেখে অমন প্রীতি,
মেঘ কি পারে রাখতে বুকে
শ্যামল বাটের গীতি?
মৌ পিয়াসী ভ্রমর সেও
পায় না বাগের কূল –
আর রেখো না আলগা তোমার চুল!