কবিতা আর দিও না ফাঁকি! (গীতিকাব্য)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৭ সেপ্টেম্বর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

ক্যামনে খুঁজি তোমার চরণ
লিপ্সা করে বোধ যে হরণ
ব্যাকুল সাঁঝে তবু আশায় ডাকি –
আর দিও না দয়াল তুমি ফাঁকি!

এই তনু মন তোমার গড়া তুমিই বুকের মান,
সুর না দিলে দাসের গলে ক্যামনে শুনাই গান!
তোমার কৃপা না যদি পাই
কি বা পরি ক্যামনে বা খাই
এমনি ভাবে রইলে যে পাপ
নিত্য দিবেই ঝাঁকি –
আর দিও না দয়াল তুমি ফাঁকি!

রিক্ত আমার বুকের পাঁজর দৃষ্টিহীনা আঁখি,
পিঞ্জিরাতে কান্দে গো এক ডানা ভাঙা পাখি!
বলগা ছেঁড়া রিপুর ফুঁকে
গর্জি তবু ধরার বুকে
এমনি ভাবে জনম গেলে
চাইবে যে কাল বাকী –
আর দিও না দয়াল তুমি ফাঁকি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted