কবিতা আমি শুধু!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৪ নভেম্বর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

হিজলের আড়ে সূর্য নেমেছে গোধূলির রঙ মাখি,
গাগরী কাঁকালে কূলো বধু ফিরে খুশিতে রাঙায়ে আঁখি।
মাছরাঙা সেও মাছটারে চায় রাখতে মেঘের খাঁজে,
আমি শুধু খুঁজি লহরির সুর ছেঁড়া এক এস্রাজে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted