কবিতা আমি ছন্দ তালের চাষী
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ৩০ জানুয়ারী, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
4/5 - (1 vote)

আমি, ছন্দ তালের চাষী!
পিঞ্জরে মোর হয় বলে ভাব
তাল লয়ে উচ্ছ্বাসী,
আমি, ছন্দ তালের চাষী!

ছন্দ আমার প্রাণের সাড়া
হৃদয় বীণার সুর,
ছন্দ দিয়েই রোজ করি তাই
বহ্নি ব্যথা দূর।
কয় যদি কেউ চোখ করে আড়
তাল কভু কি ভুখার খাবার?
ছন্দ বাণেই দিই রুখে তার
বাঁকা ঠোঁটের হাসি।
আমি, ছন্দ তালের চাষী!

গাই সুখে গান ছন্দে আমি
ছন্দে করি বাস,
ছন্দ থেকেই রোজ খুঁজে নিই
ঢের সুখী বিশ্বাস।
ভাবলে যে কেউ পণ্ড এ শ্রম
সুধাই তোমার নয় কি গো ভ্রম?
ছন্দ সুরেই দিই তারে তাই
যুক্তি রাশি রাশি।
আমি, ছন্দ তালের চাষী!

guest
0 Comments
Newest
Oldest Most Voted