কবিতা আমি অকূল গাঙের নাইয়া! (গীতিকাব্য)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৭ আগষ্ট, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

অকূল গাঙের নাইয়া আমি
উজান গাঙের নাইয়া –
দিন কেটে যায় আশার তরী বাইয়া!

সেঁচতে গেলে তলার পানি রয় না সোজা হাল,
মাতাল বাতাস নেয় গো কেড়ে সোনালী বিকাল।
খুঁজলে ওকূল হারায় একূল
রাগ করলে যায় দূরে দু’কূল
বোধ হারা মন হাসে তবু চাইয়া –
দিন কেটে যায় আশার তরী বাইয়া!

ঢেউ কি বুঝে মনের কথা কও তো দয়াল আজ!
স্রোত যদি নেয় তক্তা খুলে করবে কি ওই সাঁঝ!

দূর গগনে চেয়ে থাকি নামলে আঁধার রাতি,
দেখেও শশী দেয় না এসে ক্ষণিক জ্বেলে বাতি!
গান যদি গাই প্রেতের ডরে
আঁধার কতোই জাপটে ধরে
দিশ হারা চোখ হাসে তবু ধাইয়া –
দিন কেটে যায় আশার তরী বাইয়া!

guest
0 Comments
Newest
Oldest Most Voted