| কবিতা | আমার ঈদ |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৬ জুলাই, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
এই ঈদে ভাই হবোই প্রথম
একটা বড় ষাঁড় কিনে,
দেখি আমায় কে ভুলে যায়
কিংবা থাকে না চিনে!
মিঞার রোগা ছোট্ট খাসি
হবেই জানি মান বিনাশী,
মোল্লাজির মোষ থাকতে পারে
টেনে-টুনে লাস্ট তিনে!
অব্দ ভর এই গর্ব কি ভাই
যায় রাখা কও ফ্রিজ বিনে?