| কবিতা | আমাদের গাঁয়ে |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৮ নভেম্বর, ২০২১ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
আমাদের ছোট গাঁয়,
প্রতিদিন বসে পাখালির মেলা
বট-পাকুড়ের ছায়।
সারাটা বছর মাঠে খায় দোল
পাকা ফসলের সারি,
সুর থাকে জেগে কাজের কাঁকালে
ক্ষণিকও যায় না ছাড়ি।
গোয়ালে গো-ছাগ গোলা ভরা ধান
গাছে গাছে ফুল ফল,
খাল বিলে করে হরেক মৎস্য
দিবা নিশি খলবল।
খরায় সচল মহিষের গাড়ি
বরষার জলে নাও,
সবুজ বৃক্ষ দেয় ক্ষণে ক্ষণে
পত্র দুলায়ে বাও।
স্বজন বাঁধনে লেগে থাকে হাসি
মেখে মমতার ধুল,
সন্ধ্যার দীপ জোনাক জ্বালাতে
কখনও করে না ভুল।