| কবিতা | আমরা কি নয়? |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৫ নভেম্বর, ২০২১ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
বিধি যদি হয় ভাগ্যের পতি
দুঃখ সুখের নাশী,
আমরা কি নয় ছোট্ট পুতুল
বুকে রেখে তার বাঁশি?
টিপ দিলে কভু খেলবার ছলে
হেসে উঠি বেজে বায়ুর ছোবলে
রাখে যদি ফেলে হেলায় অদূরে
কাঁদুনি হলে উষসী,
আমরা কি নয় ছোট্ট পুতুল
বুকে রেখে তার বাঁশি?
না লাগলে পাখে বাতাসের ছোঁয়া
ঘুন্নি কি কভু ঘুরে?
কিংবা গুড্ডি সুতা বিনে যেতে
খুশিতে আকাশে উড়ে?
লাটাই থাকলে মালিকের হাতে
হারায় না কেউ ঝড়ের আঘাতে
উঠানো নামানো হলে তার খেলা
সদা থেকে পাশাপাশি,
আমরা কি নয় ছোট্ট পুতুল
বুকে রেখে তার বাঁশি?