| কবিতা | আজব বিলের ধারা |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০২ অক্টোবর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
মাছরাঙা উদ পানকৌড়ি সাপ
খ্যালে বলে তাস,
ধায় বিলে ভাই আজব সময়
শুধুই ফাগুন মাস।
গর্বে দ্যাখে ঘাস খেয়ে রুই
কই পাঁকালের খেল,
শিং খুঁজে রোজ বিজ্ঞাপনে
শোল গজারের দেল।
ট্যাংরা পুঁটি ভাগ করে খায়
ভোলার শখের ছিপ,
দর পেতে ঢের বোয়াল যাচে
মেরুন কালার টিপ।