কবিতা অবাঞ্ছিত জীবন (সনেট)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২২ আগষ্ট, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

আষাঢ়ে বাদলা দিনে ফুটো চালা বেয়ে
সফেদ পাড়নে পড়া ফোঁটা ফোঁটা জল,
চৈত্রের দুপুরে সবে ভাত ঘুম পেয়ে
তখনই কর্কশে আসা কিশোরের গল।

চুপিসারে ছুটে চলা নিশাচরী মনে
নীরদের আড়ে জেগে উঁকি দেয়া চাঁদ,
উপহারে পাওয়া সোনা পোড়ানের ক্ষণে
ভরি থেকে উড়ে যাওয়া তেরো আনা খাদ।

জীবনের পথে তুলে মুসিবত বালা
প্রবাহের বুকে তবু সঁপে চলে যদি,
চলনে কেউ বা তাতে অতি সরু নালা
পরহিতে কেউ হয় বয়ে চলা নদী।

শয়ন যদি বা হয় শুধু এক কাত,
পোহানো যায় কি ঠেলে আধো জাগা রাত!

guest
0 Comments
Newest
Oldest Most Voted