কবিতা অবাক লাগে!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৫ অক্টোবর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
4/5 - (1 vote)

অবাক লাগে যখন দেখি
গলায় পরে মালা,
জলের তরে খুঁজছে চাতক
পুকুর ডোবা নালা।

হাম্বা ডেকে বিহান বেলা
পুচ্ছে বেঁধে হাড়ি,
বকরি চড়ে গাধার পিঠে
যাচ্ছে শ্বশুর বাড়ি।

বৌ ছা নিয়ে শিক্ষা সফর
করবে ভেবে ঘানা,
ডাঙায় উঠে গড়েছে কুমির
নাও না শুনে মানা।

মাহুত সেজে পাগলা শিয়াল
বশে রেখে হাতি,
সুনাম পেতে ধরছে মেলে
উল্টো করে ছাতি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted