| কবিতা | অবশেষে একদিন (অণু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৭ মার্চ, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | বিরহ, রূপক |
না পেলে শীতল ছোঁয়া হারে একদিন
শুষ্কতার ঘাতে কোন ধরাতলে সবুজের সিঁড়ি,
সাগরও শুকিয়ে যাবে ক্ষয়ে লোনাজল
পাঁজরে জাগলে তার দিনে দিনে বিষাদের গিরি!