কবিতা অবজ্ঞা
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৭ মার্চ, ২০২১ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
4.5/5 - (2 votes)

বললো ডেকে ছোট্ট টুনি
বলতো চাতক ভায়া,
আমার চোখে জল দেখে তোর
উত্থলে না কি মায়া?

সবাই বলে তুই বেটা এক
তুচ্ছ প্রাণী হেন,
তোর মায়া ডাক মোদের বিধি
শুনবে খোশে কেন?

বললো চাতক মিছেই ভাবিস
যখন আমি কাঁদি,
কেউ বলে তা স্বর্ণ সম
ব্যঙ্গে বা কেউ চাঁদি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted