| কবিতা | অন্তিম আরজি (ট্রায়োলেট) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০২ মার্চ, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
তিরতির করে কাঁপে জননীর সুখ,
তবু যায় বারে বারে ধীরতার দোরে।
ভাবে বুঝি এই হয় লেখনী বিমুখ!
তিরতির করে কাঁপে জননীর সুখ।
’আমার খোকারে প্রভু দিও না গো দুখ’
আরজি যাবে সে বলে অন্তিমে গড়ে,
তিরতির করে কাঁপে জননীর সুখ,
তবু যায় বারে বারে ধীরতার দোরে।