কবিতা অচিনপুরের যাত্রী (অণু)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২১ মে, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
4/5 - (1 vote)

বিশেষ টিকেট হাতে নিয়ে
ভাববে যখন ইস্টিশনে,
অচিনপুরের যাত্রী আমি
এইতো এখন চড়বো ট্রেনে!

আসবে না আর রঙ্গ ‍দুলাল
দিক না যতোই গার্ড ইশারা,
বুঝবে তখন লোকাল বলে
আজ তুমি মূক সঙ্গীহারা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted