| কবিতা | তাই তোমারে চাই |
| কবি | বোরহান রাব্বানী |
| কাব্যগ্রন্থ | নিখোঁজ বিজ্ঞপ্তি |
| সময় | ০১ মার্চ ২০২১ |
| লিখার স্থান | বাটালি হিল গোরস্থান, চট্টগ্রাম |
তোমারে না পাইলে অতি আদরের কেনা
গোলাপ পথে পড়ে রবে,
ক্ষণে ক্ষণে মানুষের পদপৃষ্ঠে দলিতমথিতয়
পিষে যাবে দেহ তার।
এত রং, এত ঘ্রাণ,
এত আদরের কেনা প্রাণ
নিমিষেই শেষ হয়ে যাবে।
এত কঠিন তুমি হয়ো না
তারে ইতস্তত ছুড়ে ফেলো না।
যে মহীরুহ তোমারে বাঁচায়া রেখেছে প্রতিদিন
এতটুকু দয়া তারে করো
তোমারে মনে করায়া দেই— এ তার সন্তান,
একটি গোলাপের প্রাণ
তুমি চাইলেই বাঁচতে পারো।
আমি তাই তোমারে পরম মিনতি জানাই—
একটি গোলাপেরে তুমি প্রাণ ভিক্ষা দাও
গাড়ির চাকা হতে,
মানুষের পদপৃষ্ঠ হতে,
দেহ তার পিষে যাওয়া হতে—
তুমি তারে বাঁচাও।
তোমারে না পাইলে রঙের গোলাপ মিশা যাবে
রাস্তায়,
তাই তোমারে চাই।